ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চলতি বছর প্রাণহানি ৪০০,অক্টোবরে মারা গেছে ১৫৫ জন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫ ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ক্রসফায়ার ফেরানোর প্রস্তুতি আছে বলেই আইজিপির বক্তব্য: আখতার হোসেন

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামসদৃশ উপসর্গে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।

চলতি বছরে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৪০ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামসদৃশ উপসর্গ নিয়ে শনাক্ত ও মৃত্যুর তথ্য আলাদাভাবে তুলে ধরা হয়েছে। ফলে উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া বা মারা যাওয়া সব ব্যক্তির ক্ষেত্রেই নিশ্চিত হাম সংক্রমণ ধরে নেওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬