ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক দেশের জন্য ভয়াবহ: ইসলামী আন্দোলন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস স্কুলের বাথরুমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আত্মগোপনে শিক্ষক ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চলতি বছর প্রাণহানি ৪০০,অক্টোবরে মারা গেছে ১৫৫ জন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫

ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। নতুন চালু হওয়া ‘মহানগর প্রভাতী’ ট্রেনের শোভন চেয়ারে এ ভাড়ায় ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারে ভ্রমণের জন্য গুনতে হবে ১ হাজার ৩১১ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়ার তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।

ঢাকা-কক্সবাজার রুটে চলবে সাত জোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, লোকোমোটিভ বা ইঞ্জিন এবং কোচের সংকটের কারণে এত দিন চাহিদা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয়নি। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন ট্রেন চালু করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে সাত জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে যাত্রীদের বিকল্প বাড়বে। পাশাপাশি রেলপথে পর্যটন নগরীটিতে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

নতুন ট্রেন চালুর পাশাপাশি এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাকে পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে ইঞ্জিন ও কোচের সংকট মোকাবিলা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬