ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোংরা রান্নাঘর, হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোংরা রান্নাঘর, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ না থাকায় রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে হোটেলটির রান্নাঘরে নানা অনিয়ম ধরা পড়ে।

অভিযান চলাকালে হীরাঝিল হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। মেঝে ছিল স্যাঁতসেঁতে। পাশাপাশি ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্রও রাখা ছিল।

এ ছাড়া হোটেলে কোনো ধরনের লেবেল না থাকা ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়।

অভিযানে দেখা যায়, খাদ্যকর্মীরা কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করছেন না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে পারেনি।

এসব অনিয়ম ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোংরা রান্নাঘর, হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬