ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পায়ুপথে লুকানো ৩ ‘স্বর্ণের ডিম’, শাহজালালে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট। বিশেষ কায়দায় পায়ুপথে লুকিয়ে এসব স্বর্ণ আনা হচ্ছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে দুবাইয়ের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান আরমান নামে ওই যাত্রী। ইমিগ্রেশন পার হয়ে ২ নম্বর ব্যাগেজ বেল্টে গেলে তাকে সন্দেহ হওয়ায় তল্লাশি করে কাস্টমসের প্রিভেন্টিভ টিম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট উদ্ধার করা হয়।

ওজন ১ কেজি ২৯০ গ্রাম

কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এতে স্বর্ণের বিশুদ্ধতা পাওয়া গেছে ২৪ ক্যারেট।

পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

ঘটনাটি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পায়ুপথে লুকানো ৩ ‘স্বর্ণের ডিম’, শাহজালালে যাত্রী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬