ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি থেকে ৯ মাসে ফিরেছেন ৯৭৯ নারী, গর্ভাবস্থা ও যৌন নিপীড়নের অভিযোগ চাকরির প্রলোভনে চীনে পাচারের চেষ্টা, উদ্ধার ১২ পাহাড়ি নারী লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-২ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ​ ডেঙ্গুর দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যু জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত তেঁতুলিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা ১১ দিন পর গ্রামে ফিরল চারজনের মরদেহ, মণিরামপুরে শোকের মাতম

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-২

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে খোরশেদকে গুলি করে হত্যা হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। তারা হলেন একই ইউনিয়নের দিলশাদপুর গ্রামের মৃত সেয়দ আহমদ ভূঁইয়ার পুত্র ইব্রাহিম চুট্টু (৪৪) এবং রাধাপুর গ্রামের তোফায়েল আহমদ এর পুত্র মাসুদ রানা (২৬)।

এর আগে দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকান্ড ঘটনা ঘটে। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে আগেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী বলেন, খোরশেদ আলমকে স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ ০৫/০৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-২

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬