যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর)বিকেলে যশোর টাউনহল ময়দানে এক বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবু, আশরাফুল কবির সুমন, আরিফুল ইসলাম আরিফ, বাকিউজ্জামান রানা, রবিউল ইসলাম রবি, তানভীর রায়হান তুহিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই অর্জনে আত্মহারা হয়ে বেপরোয়া জীবনযাপনের কোনো সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের সব অপশক্তিকে রুখে দিতে সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তিকে মাথা চাড়া দিয়ে দেশকে অশান্ত করতে দেবে না। একই সঙ্গে বিএনপি কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না। জনগণের পক্ষে কাজ করে জনগণের হৃদয় জয় করতে হবে। যারা সরকারকে পরিকল্পিতভাবে ব্যর্থ করার চক্রান্তে ব্যস্ত, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই তাদের প্রতিহত করতে হবে। আমাদের প্রধান কাজ হলো সরকারকে সহায়তা করা। সরকারের পক্ষে যাঁরা যে দায়িত্ব পালন করছেন, তাঁদের সহযোগিতার মাধ্যমেই সরকারকে সফল করতে হবে। এর ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

























