ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঠ্যবইয়ে রাজনৈতিক প্রতীক, ১৭ কোটি টাকা ব্যয়ে ফের ছাপা হচ্ছে বই হাসপাতালে ঢুকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার নতুন পে-স্কেলের চাপ সামলাতে ব্যাংকঋণে সরকার ফরেনসিক প্রমাণ ছাড়াই ঢালাও দণ্ডাদেশ: আইনের শাসন ও বিচারিক স্বচ্ছতার সংকট বিনিয়োগ আকর্ষণে বিধিবিধান সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক দেশের জন্য ভয়াবহ: ইসলামী আন্দোলন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস স্কুলের বাথরুমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আত্মগোপনে শিক্ষক ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা

হাসপাতালে ঢুকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও হাসপাতালের মালামাল ভাংচুরের অভিযোগে ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক।ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সদর থানা সূত্রে জানা যায়, জুয়েলকে পেটানোর ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হলে গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, একটি মোবাইল ফোন বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রোববার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে জুয়েলের ওপর হামলা করা হয়। এসময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের হামলা হয়। এসময় জুয়েলকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতালে ঢুকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬