ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরেনসিক প্রমাণ ছাড়াই ঢালাও দণ্ডাদেশ: আইনের শাসন ও বিচারিক স্বচ্ছতার সংকট বিনিয়োগ আকর্ষণে বিধিবিধান সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক দেশের জন্য ভয়াবহ: ইসলামী আন্দোলন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস স্কুলের বাথরুমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আত্মগোপনে শিক্ষক ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চলতি বছর প্রাণহানি ৪০০,অক্টোবরে মারা গেছে ১৫৫ জন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের

বিনিয়োগ আকর্ষণে বিধিবিধান সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হলে জেবিআইসির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে জেবিআইসির কার্যালয় স্থাপনের প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিনিয়োগ আকর্ষণে বিধিবিধান সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬