ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘনচিনি দিয়ে আইসক্রিম, ঝালকাঠিতে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা মাটির ব্যবসাকে কেন্দ্র করে একজনকে গুলি করে হত্যা সরকার দলীয়করণের পথে, সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ৫ দিন বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের প্রথম সোনা জিতলেন মেয়েরা ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা, নভেম্বরে সংলাপে বসবে ইসি পা দিয়ে লিখেই আইন বিষয়ে স্নাতকোত্তর, বিচারক হওয়ার স্বপ্ন বিউটির আইসিসিবিতে বসেছে দেশীয় ফার্নিচার ব্র্যান্ডের মিলনমেলা শাহজালালে নিরাপত্তাঝুঁকি, নিয়ন্ত্রণহীন শত শত যানবাহন

মাটির ব্যবসাকে কেন্দ্র করে একজনকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গুলি করে খোরশেদ বাহিনীর খোরশেদকে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ দিলসালপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে আগেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, খোরশেদকে হাসপাতালে মৃত আনা হয়েছে। তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে, এটি গুলির চিহ্নের মতো।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটির ব্যবসাকে কেন্দ্র করে একজনকে গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬