জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক, কারামা সলিডারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং সোশ্যাল আইডের ডিরেক্টর ইশহাক মিয়া সোহেল।
অনুষ্ঠানে ‘কারামা সলিডারিটি, বাংলাদেশ’-এর সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াত সহজতর করা এবং পড়াশোনার উৎসাহ বাড়াতে বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা নারীদের শিক্ষার বিস্তার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।























