ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুদেকে সবজি খাওয়ানোর সহজ কৌশল, ১০ মিনিটেই তৈরি মজার কাটলেট সৌদি থেকে ৯ মাসে ফিরেছেন ৯৭৯ নারী, গর্ভাবস্থা ও যৌন নিপীড়নের অভিযোগ চাকরির প্রলোভনে চীনে পাচারের চেষ্টা, উদ্ধার ১২ পাহাড়ি নারী লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-২ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ​ ডেঙ্গুর দাপটে লাফিয়ে বাড়ছে মৃত্যু জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত তেঁতুলিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় তেঁতুলিয়া উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শাহিন ও সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ মিঞা। এ ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু এবং তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান আহমাদ (এনাম)।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদী সরকারের পতনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ১৭ বছর ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতা-কর্মীরা ত্যাগ স্বীকার করেছেন।

বক্তারা আরও বলেন, দেশে ন্যায়বিচার, ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬