ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন—কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়া এবং দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে নেওয়া এ প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬