ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

এদিন বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। তাঁর স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভার।

এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্যক্তিজীবনে আরাফাত রহমান কোকো ছিলেন অনেকটাই প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় আলোচনায় থাকলেও তিনি রাজনীতির সরাসরি কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে ক্রিকেটের উন্নয়ন এবং দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান এখনো স্মরণ করেন সংশ্লিষ্টরা।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬