ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি হারাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ, জানাল নয়াদিল্লি জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাই শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী Transrail Under Fire Over Alleged Corruption Worth Hundreds of Crores ৪৪তম বিসিএস: ২৭ প্রার্থীর নন-ক্যাডার নিয়োগে হাইকোর্টের রুল শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ট্রান্সরেলকে ঘিরে তোলপাড় ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়ম, ইউএনও কার্যালয়ে ভাঙচুর ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ফ্যামিলি কার্ডের মূল কার্যক্রম শুরু ১৬ আগস্ট র’-প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ, জানাল নয়াদিল্লি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে একটি আমন্ত্রণ আগামী ফেব্রুয়ারিতে দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না। একই সঙ্গে সম্মেলনের আগে তাকে দ্বিপক্ষীয় সফরে দিল্লি আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘এর আগে ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।’

দুই আমন্ত্রণের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা

এর মধ্যেই দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর সোমবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বলেও জানান তিনি।

ভারতের অবস্থান কী

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। দেশটির নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

ওসমান হাদি হত্যা মামলার নথি এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারসংক্রান্ত সব নথি ভারতকে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, হাদি হত্যা মামলাটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে তদন্ত চলছে।

দুই দেশের সম্পর্ক আরও গভীর করার জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, ভারতের হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ, তাঁর ভারত অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে ঢাকা-নয়াদিল্লির মধ্যে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ, জানাল নয়াদিল্লি

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬