ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই পরিবর্তনের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে তরুণ প্রজন্মই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতায় গড়ে তোলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’।

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য যেমন সম্ভাবনার নতুন দ্বার খুলেছে, তেমনি তৈরি করেছে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তনের গতি এতটাই দ্রুত যে ভবিষ্যতের পরিস্থিতি কী হবে, তা আগেভাগে অনুমান করাও কঠিন।

জহির উদ্দিন স্বপন বলেন, জ্ঞান এখন আর স্থির কোনো বিষয় নয়; সময়ের সঙ্গে তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি। তাই তাদের সেই সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর নতুন সংকট। অথচ তরুণদের আধুনিক প্রযুক্তি ও নতুন জ্ঞানে দক্ষ করে তোলার প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি।

এ ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে জ্ঞান ও দক্ষতার নতুন রূপান্তর প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই পরিবর্তনের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬