ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আহমেদ আযম খান

জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি আর দেখতে চায় না মানুষ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইলঃ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। তাই সরকারকে উৎখাতের জন্য জ্বালাও-পোড়াও কিংবা অস্থিতিশীলতার রাজনীতি না করে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে আহমেদ আযম খান বলেন, ‘অযথা কাল্পনিক আস্ফালন করবেন না। শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র। অহেতুক জ্বালাও-পোড়াও করে সেই চরিত্রে যাবেন না।’

তিনি বলেন, বাংলাদেশে আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেখতে চায় না মানুষ। একই সঙ্গে সিল মারা নির্বাচন কিংবা জোর-জবরদস্তির শাসনও জনগণ প্রত্যাশা করে না।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শান্ত হোন, হুঁশে আসুন; বেহুঁশ হবেন না।’ তাঁর দাবি, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং নির্ধারিত মেয়াদ শেষে আবারও অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাবে।

তিনি বলেন, ‘এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর আবার যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে যদি বেশি ভোট পান, তাহলে সরকারে যাবেন। নইলে এই সরকারই আবার নির্বাচিত হবে।’

আহমেদ আযম খান আরও বলেন, জনগণকে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটে প্রভাবিত করার চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, ভোটের বিনিময়ে বেহেশতের প্রতিশ্রুতি দেওয়ার মতো বক্তব্য জনগণ গ্রহণ করে না। তাঁর ভাষ্য, এসব প্রতিশ্রুতির কারণেই জনগণ বিএনপিকে ৩০০ আসনের মধ্যে দুই শতাধিক আসনে ভোট দিয়েছে।

সরকারের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব।’ পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার জনগণের কাছে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি বিরোধী দলকে সতর্ক করে বলেন, ‘জ্বালাও-পোড়াও করে অযথা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার।’

সংসদের ভেতরে বিরোধী দলের দায়িত্বশীল আচরণের প্রশংসা করে আহমেদ আযম খান বলেন, সংসদের বাইরেও আন্দোলন-কর্মসূচিতেও একই ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দেশের মানুষ। তিনি বলেন, ‘আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের ইনশাআল্লাহ উপহার দেব।’

অনুষ্ঠানে আইসড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আহমেদ আযম খান

জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি আর দেখতে চায় না মানুষ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬