ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জানালার গ্রিল কেটে বিচারকের বাসায় চুরি ইন্টারনেট নেই, তবুও বিল: ৬৫৪ স্কুলে সরকারি অর্থ উত্তোলন হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং  

সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আধুনিক যুগে নিরাপত্তার ধারণা বদলে গেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এখন বড় প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১ জুলাই) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমে হয় না, যোগাযোগ ব্যবস্থাও শুধু মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা সম্ভব।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যকে প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও সময়োপযোগী কাজে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণের জন্য তিনি বাহিনীর নেতৃত্বকে ধন্যবাদ জানান।

প্রযুক্তির পরিবর্তনকে গতিশীল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় জ্ঞান ও চিন্তাকে স্থির রাখার সুযোগ নেই। প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করতে হবে, নইলে আজকের আধুনিক মানুষও আগামীকাল পিছিয়ে পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

এ সময় বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬