ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জানালার গ্রিল কেটে বিচারকের বাসায় চুরি ইন্টারনেট নেই, তবুও বিল: ৬৫৪ স্কুলে সরকারি অর্থ উত্তোলন হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং  

ছাত্র নয়, এবার এগিয়ে ছাত্রীরা—এইচএসসিতে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় বসছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৭২ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১১ জন। অর্থাৎ ছেলেদের চেয়ে এবার পরীক্ষার্থী মেয়ের সংখ্যা বেশি ২৬ হাজার ৬৩৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। সেই তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৩৯৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৩৬ জন।

রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন ও ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন।

কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬০৬ এবং ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন। যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ২১০ জন, যার মধ্যে ছাত্র ৫৭ হাজার ৫ জন ও ছাত্রী ৬০ হাজার ২০৫ জন।

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন, সিলেটে ৭১ হাজার ৬১১ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৩০ হাজার ৪১২ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, আসন বিন্যাস, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম এবং পরীক্ষার্থীদের শৌচাগার ব্যবহারে নজরদারিসহ বিভিন্ন বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্র নয়, এবার এগিয়ে ছাত্রীরা—এইচএসসিতে নতুন রেকর্ড

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬