ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ট্রাম্পের ধাক্কা, ১৫৬ বছরের নাগরিকত্ব আইন বহাল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের ১৫৬ বছরের পুরনো নীতি বহাল রাখল দেশটির সুপ্রিম কোর্ট। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের উদ্যোগ বড় ধরনের আইনি বাধার মুখে পড়ল।

মার্কিন আইনে জন্মসূত্রে নাগরিকত্বকে বলা হয় ‘জুস সোলি’। ল্যাটিন এই শব্দের অর্থ ‘মাটির অধিকার’। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়। এমনকি শিশুটির বাবা-মা অন্য দেশের নাগরিক হলেও এই অধিকার বহাল থাকে।

দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর দায়িত্ব গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে শুরু থেকেই ওই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, ১৮৬৮ সালের এই নাগরিকত্ব আইন বর্তমান অভিবাসন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন।

ট্রাম্পের দাবি ছিল, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসনের চাপ বাড়ছে। তবে অভিবাসন অধিকারকর্মী, আইন বিশেষজ্ঞ এবং কয়েকটি অঙ্গরাজ্য তার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায়।

তাদের যুক্তি ছিল, জন্মসূত্রে নাগরিকত্ব কোনো প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করা সম্ভব নয়। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত একটি অধিকার।

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও সেই অবস্থানকেই সমর্থন করেছে। আদালতের সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ কার্যত আটকে গেল।

এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্বের পুরনো নিয়মই বহাল থাকছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পের ধাক্কা, ১৫৬ বছরের নাগরিকত্ব আইন বহাল

সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬