ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের মাছ ধরতে গিয়ে বিদ্যুপিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মুত্যু তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া বন্ধে কঠোর আইন, ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ব্যয় সংকোচনে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের যোগদান বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রাসিকের বাজেট: স্বাস্থ্য, সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে বিশেষ গুরুত্ব গৃহবধূ নাজমা হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন

মাছ ধরতে গিয়ে বিদ্যুপিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মুত্যু

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী।

এ সময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইনসুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা ঘটনাস্থলেই মারা যায়।

ওসি মজিবর রহমান আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাছ ধরতে গিয়ে বিদ্যুপিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মুত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬