ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিকের বাজেট: স্বাস্থ্য, সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে বিশেষ গুরুত্ব

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ না করে এবং বিদ্যমান কর না বাড়িয়েই রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়-ব্যয়ের সমতা রেখে এ বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বাজেট ঘোষণায় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয়ের মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৮০৬ কোটি ৬১ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ৯৩৪ কোটি ৫২ লাখ টাকা। নতুন অর্থবছরে বাজেটের আকার বেড়ে ১ হাজার ৯ কোটি টাকার বেশি হয়েছে।

রাসিক প্রশাসক জানান, পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ার লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেটে স্বাস্থ্যসেবা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নগর আলোকায়ন, শিক্ষা এবং সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেটে সিটি হাসপাতালের আধুনিকায়ন, চারটি অ্যাম্বুলেন্স ও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু, স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, বাস টার্মিনাল ও রেলস্টেশনে বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক শৌচাগার ও নামাজের স্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য রাসিক পরিচালিত পার্ক ও বিনোদনকেন্দ্রে প্রবেশ ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রাজস্ব খাতে বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০ শতাংশ ছাড় বহাল রাখা হয়েছে। পাশাপাশি ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, দোকান ভাড়া ও বিভিন্ন লাইসেন্স ফির সারচার্জে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদবাগান উৎসাহিত করতে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ রেয়াতের ঘোষণাও দেওয়া হয়েছে।

নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ৩০টি ওয়ার্ডে সড়ক সংস্কার, ড্রেন পরিষ্কার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন, হাইমাস্ট লাইট, ফুটওভার ব্রিজ, পাবলিক টয়লেট ও নগর সৌন্দর্যবর্ধনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এছাড়া আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, অনলাইন পেমেন্ট ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসিকের বাজেট: স্বাস্থ্য, সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে বিশেষ গুরুত্ব

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬