ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের মানুষের সহাবস্থান। একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আর গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ জুন) যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পাশাপাশি গণমাধ্যমও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করে। একটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী রাখতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।

তিনি বলেন, “অতীতে গণমাধ্যমকর্মীদের অনেক সময় নানা চাপের মধ্যে কাজ করতে হয়েছে। মিথ্যা সংবাদ পরিবেশনের জন্যও বাধ্য করা হয়েছে। বর্তমান সরকার এমন কোনো পরিস্থিতি চায় না। সরকার বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, সাংবাদিকদের উচিত সঠিক তথ্যের ভিত্তিতে সত্য সংবাদ প্রকাশ করা।”

প্রতিমন্ত্রী আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। তাই তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্টচেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬