ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে একটি বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুল ইসলামকে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর একটি বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে খাইরুল মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানটির একটি গাড়ি আটকে রাখার অভিযোগও রয়েছে। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।

স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে খাইরুলের বিরুদ্ধে। পাশাপাশি পণ্যবাহী যানবাহন আটকে রাখা, দখল ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের মতো অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে খাইরুল ইসলামকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, খাইরুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাইরুল ইসলাম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে। তার বাবা সোনারগাঁ থানা বিএনপির সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬