ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা সংবলিত চিঠি পাওয়ার পরই এ বিষয়ে গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। চিঠিতে বলা হয়েছে, নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিতে হবে।

এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসককে ফোন করে নবগঠিত ইউনিয়নগুলোর নাম পুনর্বিবেচনার নির্দেশ দেন বলে জানা গেছে। নির্দেশনার পর জেলা প্রশাসন দ্রুত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।

প্রশাসন জানিয়েছে, গণশুনানির মাধ্যমে স্থানীয়দের মতামত নিয়ে নতুন নাম চূড়ান্ত করা হবে। এরপর তা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি মাসের ১১ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন পুনর্গঠন করে নতুন প্রশাসনিক কাঠামো গঠন করা হয়। এতে ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে নতুন ইউনিয়ন গঠনের কথা উল্লেখ ছিল। তবে এসব নামকরণ নিয়ে শুরু থেকেই স্থানীয়ভাবে বিতর্ক তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬