ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

গভীর রাতে শাহবাগ অবরোধ

শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২১ জুন) রাত ১০টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপর তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে শাহবাগ মোড়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট ও ভোগান্তি তৈরি হয়।

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলার ঘটনা ঘটে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গভীর রাতে শাহবাগ অবরোধ

শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬