ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মের পরই তৈরি হবে ডিজিটাল আইডি, এক পরিচয়েই সব সরকারি সেবা ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকার কথা থাকলেও, এর পরের দুই দিন ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবারের ছুটি সমন্বয় বা অনুমোদন দেওয়া হলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

ছুটির সময়ে জরুরি সেবাগুলো চালু থাকবে। বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাকসেবার কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যবস্থা থাকবে।

এ ছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে থাকা কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে জনস্বার্থে পরিচালিত জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬