ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মের পরই তৈরি হবে ডিজিটাল আইডি, এক পরিচয়েই সব সরকারি সেবা ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

পরীক্ষার প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

সব শিক্ষা বোর্ডে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নকল ঠেকাতে কঠোর ব্যবস্থা

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিতে একাধিক নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক থাকতে পারবেন না।

পরীক্ষার্থীদের বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ৫ বাই ৬ ফুট দৈর্ঘ্যের বেঞ্চে দুইজন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বিশেষ পরিস্থিতিতে দেরিতে আসা পরীক্ষার্থীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

সিসিটিভিতে নজরদারি

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআর সংযোগের তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবার প্রযুক্তিনির্ভর নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬