ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসনাত আবদুল্লাহর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গলছে রাস্তা-বেঁকে যাচ্ছে ট্রামলাইন যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আশ্রয়, ড্রোনের তার দিয়ে বাসা বানাচ্ছে পাখি জন্মের পরই তৈরি হবে ডিজিটাল আইডি, এক পরিচয়েই সব সরকারি সেবা ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা

দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গলছে রাস্তা-বেঁকে যাচ্ছে ট্রামলাইন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্বাভাবিক তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা প্রচণ্ড গরমে কয়েকটি দেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভয়াবহ গরমের প্রভাবে কোথাও রাস্তার পিচ গলছে, কোথাও আবার বেঁকে যাচ্ছে ট্রামলাইনের মতো অবকাঠামো।

ফ্রান্স, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, যুক্তরাজ্য, পোল্যান্ড, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়াসহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জার্মানির কয়েকটি এলাকায় অতিরিক্ত তাপমাত্রার কারণে রাস্তাঘাটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড গরমে রাস্তার পিচ নরম হয়ে যাচ্ছে এবং ট্রামলাইনের মতো ধাতব অবকাঠামোতেও প্রভাব পড়ছে।

এদিকে নেদারল্যান্ডসে অতিরিক্ত গরমে গাড়ির প্লাস্টিক অংশ ও রঙ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বার্লিনসহ কয়েকটি শহরে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।

দাবদাহের কারণে ইউরোপের কয়েকটি দেশে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। শুধু ফ্রান্সেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ বিশ্বের গড় তাপমাত্রার তুলনায় দ্রুত উষ্ণ হয়ে উঠছে। সংস্থাটির সতর্কবার্তা, ভবিষ্যতে ইউরোপে গ্রীষ্মকাল আরও কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গলছে রাস্তা-বেঁকে যাচ্ছে ট্রামলাইন

সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬