ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গলছে রাস্তা-বেঁকে যাচ্ছে ট্রামলাইন যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আশ্রয়, ড্রোনের তার দিয়ে বাসা বানাচ্ছে পাখি জন্মের পরই তৈরি হবে ডিজিটাল আইডি, এক পরিচয়েই সব সরকারি সেবা ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন

যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আশ্রয়, ড্রোনের তার দিয়ে বাসা বানাচ্ছে পাখি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু মানুষের জীবনেই নয়, বদলে দিচ্ছে প্রকৃতির স্বাভাবিক চিত্রও। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও টিকে থাকার নতুন কৌশল খুঁজে নিয়েছে ইউক্রেনের কিছু পাখি। পরিত্যক্ত ড্রোনের ফাইবার অপটিক তার ব্যবহার করে তারা তৈরি করছে নিজেদের বাসা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। এসব ড্রোন পরিচালনায় ব্যবহৃত ফাইবার অপটিক তার এখন যুদ্ধক্ষেত্রের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর সেই পরিত্যক্ত তারই পাখিদের কাছে হয়ে উঠেছে বাসা তৈরির উপকরণ।

সাধারণত পাখিরা গাছের ডালপালা, শুকনো পাতা, ঘাস, সুতা বা আশপাশে পাওয়া বিভিন্ন জিনিস দিয়ে বাসা তৈরি করে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত এলাকার পাখিরা পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে ফাইবার অপটিক তার ব্যবহার করছে।

কিয়েভের ওয়ার মিউজিয়ামের গবেষক ইয়ানা হ্রিনকো বলেন, যুদ্ধের কারণে প্রকৃতিও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পাখির বাসায় ফাইবার অপটিক তারের ব্যবহার সেই পরিবর্তনেরই একটি স্পষ্ট উদাহরণ।

গবেষকদের মতে, কোন কোন প্রজাতির পাখি এভাবে বাসা তৈরি করছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে বেশ কিছু বাসার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। যুদ্ধ মানুষের পাশাপাশি প্রকৃতির ওপরও যে গভীর প্রভাব ফেলছে, ইউক্রেনের পাখিদের এই নতুন আচরণ তারই এক ব্যতিক্রমী উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আশ্রয়, ড্রোনের তার দিয়ে বাসা বানাচ্ছে পাখি

সংবাদ প্রকাশের সময় : ০২:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬