ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

তিন মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা সাজিয়া শারমিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে আগে রুল জারি করেছিলেন আদালত। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেওয়া হয়।

এর আগে গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মমতাজ বেগম লোকগানের জনপ্রিয় শিল্পী। তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬