ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পাঁচ দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কক্সবাজারের টেকনাফসহ দেশের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, আগামী কয়েক দিনে দেশের তিন বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এসব বিভাগের বিভিন্ন জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, দেশের অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, বন্যা পরিস্থিতি নিয়ে আপাতত আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকলেও বর্তমানে দেশের কোথাও বন্যার সম্ভাবনা নেই।

তিনি জানান, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬