ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় আধার কার্ডে ডেভিড ইমনের নাম ‘আজহার খান’, তিন মামলায় কারাগারে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব প্রত্যাহার বিডিএস চিকিৎসক ছাড়াই চলছে দাঁতের চিকিৎসা; ভুল চিকিৎসায় উদ্বেগ অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় আর নয় এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবার নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

জামিনে কারামুক্ত গৌরনদী উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক হারিছুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় ২১ মাস কারাভোগের পর বুধবার (৮ জুলাই) তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর গৌরনদী মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ বলেন, হারিছুর রহমানের বিরুদ্ধে থাকা ১০টি মামলার মধ্যে আটটিতে স্থানীয় আদালত থেকে আগে জামিন পান। বুধবার বাকি দুটি মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করলে জামিনের আদেশ কারাগারে পৌঁছে। পরে গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয় ক্লিয়ারেন্স শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে কারাগার থেকে হারিছুর রহমানকে বের করা হয়।

এ বিষয়ে গৌরনদী আদালতের জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হারিছুর রহমানকে কারামুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিনে কারামুক্ত গৌরনদী উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক হারিছুর

সংবাদ প্রকাশের সময় : ০১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬