ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি ভারত-বাংলাদেশ সম্পর্ক: ইতিহাস নয়, ভবিষ্যৎ হোক পথপ্রদর্শক রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : নতুন কর্মসংস্থান ১ লাখ ৮০ হাজার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন রোজ বেবি পাউডার মাখাচ্ছেন? শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার হেপাটাইটিসের লক্ষণ হতে পারে যেসব সাধারণ উপসর্গ, অবহেলা নয় সতর্কতা জরুরি ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬