ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামায়াত এমপির ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও নথিপত্রে এমন কিছু প্রশ্ন তৈরি হয়েছে, যার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে দেখা যায়। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তাকে বিয়ে করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তরুণীর একটি জীবনবৃত্তান্তেও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানে সবুজ কালিতে ‘জোর সুপারিশ করছি’ লিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে বলে দেখা যায়। সুপারিশপত্রে ২২ জুন ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, জীবনবৃত্তান্ত অনুযায়ী তরুণীর বয়স ১৮ বছর এবং তিনি এসএসসি শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। তার ভাষায়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য একটি চাকরি কেবল কর্মসংস্থান নয়, বরং পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বন।

তিনি বলেন, সাধারণ মানুষ চাকরির আশায় প্রায়ই প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের ওপর নির্ভর করতে বাধ্য হন। সেই বাস্তবতায় ক্ষমতাবান কোনো ব্যক্তির সঙ্গে চাকরিপ্রত্যাশীর সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে এবং সেখানে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না—সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তাসনিম জারা আরও বলেন, বর্তমানে যেসব তথ্য সামনে এসেছে, তা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়; তবে নিরপেক্ষ তদন্ত শুরুর জন্য প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়মুক্ত হবেন, আর সত্য প্রমাণিত হলে আইন ও সংসদীয় বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও মন্তব্য করেন, সংসদ যদি এ ধরনের অভিযোগের বিষয়ে নীরব থাকে, তাহলে তা জনমনে নেতিবাচক বার্তা দেবে এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করবে।

পোস্টের শেষাংশে তাসনিম জারা সরকারি চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতিরও সমালোচনা করেন। তার মতে, রাজনৈতিক দল পরিবর্তন হলেও চাকরিতে সুপারিশের সংস্কৃতি বহাল রয়েছে। এই ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ক্ষমতাবানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা নানা ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াত এমপির ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬