ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অতিথিদের তালিকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের নাম না থাকায় তালিকা প্রনয়নে বৈষম্য হয়েছে বলে দাবি করছেন জেলা কমিটি।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক পত্রে সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে লিখিতভাবে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ, পিএইচডি বরাবর অভিযোগ করা হয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। যাহার নিবন্ধিন নং : ০৩৭, মার্কা হলো- কোদাল।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী এবং ২০২২ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মেয়র পদে প্রতিদন্ধী প্রার্থী হয়ে নির্বাচনে কোদাল মার্কায় পার্টির সদস্যগণ অংশ গ্রহন করেন। এছাড়া স্বৈরাচার বিরোধী ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশিজন প্রগতীশীল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল।

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণে বিএনপি, জামায়াতে ইসলামসহ আঞ্চলিক দল, এনজিও এবং স্বৈরাচারী প্রতিত সরকারের দোসরদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামটি পার্বত্য জেলা কমিটির কোন প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়নি। ফলে পার্টির সমর্থক ও পার্টির মতামত প্রকাশ করা সম্ভব হয়নি।

বর্তমান আন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতি চরম বৈষম্য করা হচ্ছে বলে পার্টি ধারনা করছে।

বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিলের আবেদন করা হয়।

যার অনুলিপির কপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক, রাঙামাটি জেলা প্রশাসক ও গণমাধ্যমের নিকট পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪