ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত কোন শর্তে অনশন ভাঙলেন সোনম? রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছাত্র আন্দোলনে উসকানি পাকিস্তান থেকে! ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ আরশোলাদের আড়ালে বিদেশি ‘নীল নকশা’ আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতি! বিতর্কে মেসির দেশ মোদির টুইটের পরই সুর বদল সালমানের, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে বাড়ছে আলোচনা রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, জানা গেল সম্ভাব্য সময়

নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি ও সিঁড়িঘরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

এ ঘটনায় শুধু দলীয় শৃঙ্খলা নয়, এখন প্রশ্ন উঠেছে সংসদ সদস্য হিসেবে তাঁর পদ বহাল থাকবে কি না—তা নিয়েও। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ব্যক্তিগত নৈতিকতা ও আচরণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক সংসদ, সংবিধান ও আইনি মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতে ইসলামী ইতোমধ্যে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও জাতীয় সংসদ সচিবালয়কে। বৃহস্পতিবার পাঠানো চিঠিতে দলটি জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি ইসি ও সংসদ সচিবালয়কে জানানো হয়েছে। এখন সাংবিধানিক বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

সংসদ সদস্য পদ নিয়ে যা বলছেন আইনজ্ঞরা

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, তিনি দল থেকে পদত্যাগ করলে বা দল তাঁকে বহিষ্কার করলে আসন শূন্য হওয়ার প্রশ্ন উঠতে পারে।

তবে এ ক্ষেত্রে স্পিকার ও সংসদ সচিবালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, শুধু দলের পাঠানো চিঠির ভিত্তিতে কমিশনের সরাসরি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ সচিবালয় ও স্পিকারের রেফারেন্স পাওয়ার পর আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রয়োজনে শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

ছড়িয়ে পড়ছে আরও ভিডিও

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে তাকে একটি নারীকে সঙ্গে নিয়ে হোটেলে প্রবেশ করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে হোটেলের রিসেপশন, লবি, করিডর ও সিঁড়ির দৃশ্য রয়েছে।

এর আগে সোমবার রাতে এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াত তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তাঁর বক্তব্য নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলাও হয়েছে পাঁচজনের বিরুদ্ধে

এদিকে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর গাড়িচালক ওবায়দুল্লাহ। রাজধানীর পল্লবী থানায় করা ওই মামলায় আমিনুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

নির্বাচনি এলাকায় পদত্যাগের দাবি

এদিকে গাজী নজরুল ইসলামের নির্বাচনি এলাকা শ্যামনগরে তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা তাঁর সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬