ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪১ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও চোখের জলে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে পর্তুগালের, তবু অবসর ঘোষণা করেননি এই পর্তুগিজ মহাতারকা। এর মধ্যেই প্রশ্ন উঠেছে—আর কতদিন মাঠে থাকবেন রোনাল্ডো?

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, রোনাল্ডোর অবসর নিয়ে এবার আলোচনায় এসেছে আরেকটি বড় বিষয়—পর্তুগাল ফুটবল ফেডারেশনের আর্থিক ভবিষ্যৎ। বিশ্লেষকদের একাংশের দাবি, রোনাল্ডো অবসর নিলে দেশটির ফুটবল সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক ড্যানিয়েল সা মনে করেন, রোনাল্ডো শুধু একজন ফুটবলার নন, তিনি পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড।

তিনি বলেন, জাতীয় দলের তুলনায় এককভাবে রোনাল্ডোর জনপ্রিয়তা অনেক বেশি। গত দুই দশকে তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করেছে। তাই রোনাল্ডো সরে গেলে সেই আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে যেতে পারে।

ড্যানিয়েলের মতে, রোনাল্ডোর প্রভাব শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী এবং বিভিন্ন খাতে তাঁর বিনিয়োগ তাঁকে আলাদা অবস্থানে নিয়ে গেছে। তবে এই জনপ্রিয়তা থেকে সরাসরি ফেডারেশন কতটা লাভবান হবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

বিশ্লেষকদের মতে, রোনাল্ডোর পরবর্তী সময়ে পর্তুগিজ ফুটবলে এমন নতুন তারকা তৈরি করা জরুরি, যাঁরা মাঠের সাফল্যের পাশাপাশি বাণিজ্যিকভাবেও ফেডারেশনের আয় ধরে রাখতে পারবেন।

এদিকে, বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। গ্রুপ পর্বে কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোনোমতে নকআউট পর্বে ওঠে দলটি। রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে বিতর্কিত ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেয় রোনাল্ডোর দল।

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা রোনাল্ডোর ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধু একটি দলের নয়, পুরো পর্তুগিজ ফুটবল কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬