ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত কোন শর্তে অনশন ভাঙলেন সোনম? রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছাত্র আন্দোলনে উসকানি পাকিস্তান থেকে! ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ আরশোলাদের আড়ালে বিদেশি ‘নীল নকশা’ আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতি! বিতর্কে মেসির দেশ মোদির টুইটের পরই সুর বদল সালমানের, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে বাড়ছে আলোচনা রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, জানা গেল সম্ভাব্য সময় সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে

কোন শর্তে অনশন ভাঙলেন সোনম?

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে অনশন ভাঙলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর অনশন ভাঙানো হয়। এ সময় তাঁকে খাবার খাইয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

শুক্রবার সকালে হাসপাতাল থেকেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সোনম। সেখানে তিনি জানান, কেন্দ্র সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিও বার্তায় সোনম বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া এবং সংসদ ভবন অভিযানে যুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে কেন্দ্র আশ্বাস দিয়েছে। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

সোনম জানান, গত দুই দিন ধরে আলোচনার পর কেন্দ্রের কাছ থেকে এই লিখিত আশ্বাস পাওয়া গেছে। এরপরই তিনি অনশন শেষ করার সিদ্ধান্ত নেন।

অনশন ভাঙার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করেন। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান।

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকেও সোনমের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তাদের বক্তব্য, নিজের জীবন ঝুঁকিতে ফেলে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

নিট প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্ত, জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। শুরুতে সীমিত পরিসরে থাকা আন্দোলন পরে বড় আকারের বিক্ষোভে রূপ নেয়।

শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে প্রথমদিকে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়ে হাসপাতাল থেকেই আন্দোলন চালিয়ে যান তিনি। পরে আদালতের নির্দেশে তাঁকে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবশেষে কেন্দ্রের লিখিত আশ্বাসের পর দীর্ঘ অনশন কর্মসূচির ইতি টানলেন সোনম ওয়াংচুক। তবে তাঁর উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন এখন কীভাবে হয়, সেদিকেই নজর থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোন শর্তে অনশন ভাঙলেন সোনম?

সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬