ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোদির টুইটের পরই সুর বদল সালমানের, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে বাড়ছে আলোচনা রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, জানা গেল সম্ভাব্য সময় সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ সরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন! নেপথ্যে হাসিনার সঙ্গে ফোনালাপ? চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম

সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নিজ থেকে পদত্যাগ না করলে সরকারই তাঁকে সরানোর পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তাঁর পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন না, হয়তো সরকারই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।”

তিনি বলেন, “এই বিএনপি সরকার দাবি করে তারা দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। কিন্তু পাঁচ মাসেও তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে—এ প্রশ্ন জনগণের।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা মনে করি, শুধু পদত্যাগ করলেই হবে না। ফ্যাসিবাদের দোসর চুপ্পুকে (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) পদত্যাগের পর গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তাঁর সমর্থনের অভিযোগ রয়েছে এবং দুর্নীতির বিষয়েও প্রমাণ রয়েছে বলে আমরা মনে করি। তাঁকে বিচারের আওতায় আনতে হবে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

তিনি অভিযোগ করেন, “বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা ধরনের তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় ব্যক্তি কিংবা নিজেদের দলের যোগ্য ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয়নি। তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়।”

নাহিদ ইসলাম বলেন, এবার বিএনপি সরকার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে, জনগণ তা দেখবে। অযোগ্য কাউকে রাষ্ট্রপতি করা হলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিম। এতে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ দলটির অন্যান্য নেতারা।

এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের করে এনসিপি। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম

সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬