ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

গত ৮ জুলাই থেকে এসব পরীক্ষা স্থগিত ছিল। পরে ১৬ জুলাই রাতে পুনরায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নতুন করে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬