রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের সিদ্ধান্তকে ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, রাষ্ট্রপতির বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি করা উচিত ছিল। এ বিষয়ে বিএনপিকে একাধিকবার সতর্ক করা হলেও দলটি বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে এ নিয়ে এত আলোচনা-সমালোচনার পরিস্থিতি তৈরি হতো না।
এনসিপির এই নেতা আরও বলেন, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে—এটিকে তিনি ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলে বিভিন্ন দল ও নেতার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকে। তবে রাষ্ট্রপতি নিজে পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।






















