ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ ৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। তালিকা দেখতে ক্লিক করুন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত ফল নয়।

বিপিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় সনদপত্র ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে।

প্রকাশিত ফলে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা স্থান পেয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকার রোল নম্বর মেধাক্রম অনুযায়ী নয়, বরং রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে।

বিপিএসসি আরও জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা জমা দেওয়া তথ্য-উপাত্তে ভুল, অসঙ্গতি কিংবা বিধিবহির্ভূত কোনো বিষয় পাওয়া গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হতে পারে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিপিএসসির প্রকাশিত তালিকায় পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬