ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসময় যাঁদের নির্দেশেই পরিচালিত হতো রাষ্ট্র, ক্ষমতার পালাবদলে তাঁদেরই ছাড়তে হয়েছে প্রিয় মাতৃভূমি। কেউ গণবিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন, কারও বিরুদ্ধে উঠেছে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই কাটাতে হয়েছে জীবনের বাকি সময়। কেউ আবার নির্বাসিত অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেছেন।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে ঘিরে এই আলোচনা সামনে আসতেই বিশ্ব রাজনীতির ইতিহাসে নির্বাসিত নেতাদের পরিণতি আবারও আলোচনায় এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজাও পেয়েছেন তিনি। এখন প্রশ্ন, ঘোষিত তারিখে তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কি না।

বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন কয়েকজন নেতার নজির রয়েছে, যাঁরা ক্ষমতাচ্যুত হওয়ার পর আর নিজ দেশে ফিরতে পারেননি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের পরিণতি তুলে ধরা হলো।

ইদি আমিন: ‘কাম্পালার কসাই’ থেকে নির্বাসিত জীবন

আফ্রিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত স্বৈরশাসক হিসেবে পরিচিত উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন। ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। তাঁর শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন, গণহত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ কারণে ইতিহাসে তিনি ‘দ্য বুচার অব কাম্পালা’ বা ‘কাম্পালার কসাই’ নামে পরিচিতি পান।

১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ইদি আমিন। বিভিন্ন সূত্রের হিসাবে, তাঁর আট বছরের শাসনামলে উগান্ডায় প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়।

১৯৭৮ সালে প্রতিবেশী তানজানিয়ায় সামরিক অভিযান চালান তিনি। এর জবাবে তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার বিদ্রোহীরা পাল্টা আক্রমণ চালালে ১৯৭৯ সালে তাঁর শাসনের অবসান ঘটে। এরপর প্রথমে লিবিয়া এবং পরে সৌদি আরবে আশ্রয় নেন ইদি আমিন। জীবদ্দশায় আর দেশে ফেরা হয়নি তাঁর। ২০০৩ সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় নির্বাসিত অবস্থায় মৃত্যু হয় এই শাসকের।

ফার্দিনান্দ মার্কোস: গণ-অভ্যুত্থানে পতন, শেষ আশ্রয় হাওয়াই

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসও ক্ষমতা হারিয়ে আর দেশে ফিরতে পারেননি—এমন নেতাদের তালিকায় রয়েছেন। ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক দেশটি শাসন করেন তিনি।

ক্ষমতার প্রথম দিকে অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মার্কোস। তবে পরবর্তী সময়ে তাঁর শাসনামলে দুর্নীতি, রাজনৈতিক দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। সংবাদমাধ্যমের স্বাধীনতাও ব্যাপকভাবে সংকুচিত করা হয়।

শেষ পর্যন্ত ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানের মুখে ২৫ ফেব্রুয়ারি সপরিবারে ফিলিপিন্স ছাড়তে বাধ্য হন মার্কোস। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন তিনি। সেখানেই নির্বাসিত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মার্কোসের মৃত্যুর পর তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পরিবার। এ নিয়ে ফিলিপিন্সে রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। প্রথমে দেহাবশেষ ফেরানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়।

আশরাফ গনি: তালেবানের কাবুল দখল, আমিরাতে আশ্রয়

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিও ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি বিশ্বব্যাংকে কাজ করেন। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর আফগানিস্তানে ফিরে অর্থমন্ত্রী ও কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে প্রথমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হন আশরাফ গনি। ২০১৯ সালের নির্বাচনেও জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান তিনি।

তবে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতির অবনতি হলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। পরে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন আফগানিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট।

ক্ষমতার শীর্ষে থাকা এসব নেতার পরিণতি দেখিয়েছে, রাজনৈতিক ক্ষমতা হারানোর পর নিজ দেশে ফেরা কতটা অনিশ্চিত হয়ে উঠতে পারে। গণ-অভ্যুত্থান, সামরিক পরাজয় কিংবা রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাসিত জীবনে কাটাতে হয়েছে তাঁদের শেষ অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬