ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সাক্ষাৎকারে দ্য ওয়ালকে

১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁর ভাষ্য, দিল্লি থেকে সরকারি বিমানে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যাত হলে স্থলসীমান্তের কোনো একটি পথ ব্যবহার করে দেশে প্রবেশ করবেন শেখ হাসিনা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ-ভারত সীমান্তের কয়েকটি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন। সেসব পথের কোনো একটি দিয়ে নির্ধারিত দিনে দলীয় সভানেত্রী দেশে ফিরবেন।

দ্য ওয়ালের প্রতিবেদনে সীমান্তের চিহ্নিত এলাকাগুলোর প্রসঙ্গে গোপালগঞ্জের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, ১২ দিন পরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে আসেনি। জেলার বড় একটি অংশ এখনো আওয়ামী লীগের ‘মুক্তাঞ্চল’ হয়ে আছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। এ পরিস্থিতিতে সেখানে সরাসরি পুলিশি অভিযান না চালিয়ে ভিন্ন কৌশল নিয়েছে প্রশাসন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম বলেন, “তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফেরাতে সরকারি বিমান না পাঠালে সীমান্তে এমন অসংখ্য ‘গোপালগঞ্জ’ রয়েছে, যার কোনো একটি দিয়ে দলীয় নেত্রী আগামী ১৬ ডিসেম্বর মাথা উঁচু করে দেশে ফিরবেন।”

সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য বা কর্মকর্তারা শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার সাহস দেখাবেন না বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া বাহাউদ্দিন নাছিমের ভাষ্য, ‘দেশের পরিস্থিতি এখন এমন যে জনগণের শক্তির কাছে প্রশাসন মাথানত করবে এবং মানুষকে সম্মান জানিয়ে সরে দাঁড়াবে।’ গোপালগঞ্জে প্রশাসনের ভূমিকার মধ্য দিয়ে এমন মনোভাবের প্রতিফলন দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন শহরে পুলিশ ও বিজিবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে বাধা না দিয়ে রাস্তার ব্যারিকেড সরিয়ে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। ওই দিন আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জ শহরের জুলাই স্মৃতিস্তম্ভও গুঁড়িয়ে দেন বলে প্রতিবেদনে বলা হয়। উত্তেজনার কারণে সদর উপজেলার কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিনের বরাতে শুক্রবার বিবিসি জানিয়েছে, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে ফেরার চেষ্টা করবেন শেখ হাসিনা। বিকল্প হিসেবে স্থলসীমান্ত ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

অরিনের ভাষ্য, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ শেখ হাসিনার সমর্থকেরা চিহ্নিত করেছেন বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকার।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। সরকার এ রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে। তবে বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

অন্যদিকে, গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক সাক্ষাৎকারে দ্য ওয়ালকে

১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬