ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের পবিত্র কোরআনে মানুষের মর্যাদার ১০ অনন্য দিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান সীমান্তের দুই পারে পাচারকারীদের জাল, টার্গেট নারী-পুরুষ নতুন করে আলোচনায় রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ার

বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

শিল্পের উন্নয়নে শ্রমিকদের অধিকার ও জীবনমান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য হলেও বাস্তবতা হলো, শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার এবং অসুস্থ হলে চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না—এমন শ্রমনীতি গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি প্রচলিত শ্রমনীতির পরিবর্তে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক ও মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবিও জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়ার পাশাপাশি নৈতিকতার বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন আবু তালেব চৌধুরী।

নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার

সংবাদ প্রকাশের সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬