ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতি! বিতর্কে মেসির দেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল আর্জেন্টিনা ফুটবল। দেশটির ফুটবল সংস্থা (এএফএ)-র বিরুদ্ধে উঠেছে প্রায় ২৯০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। এ ঘটনায় সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো টভিজিনোকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই—এমন দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অভিযোগ রয়েছে, আর্জেন্টিনা ফুটবল সংস্থার স্পনসরশিপ থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের সঙ্গে দেশে ফেরার প্রস্তুতির সময়ই তাপিয়া ও টভিজিনোকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রে ফেরার পথে তদন্তকারীরা তাপিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর মোবাইল ফোনও নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। প্রায় ৩০ মিনিট ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাপিয়া বা টভিজিনোকে নয়, বরং একজন ‘তৃতীয় পক্ষকে’ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। ওই ব্যক্তিই যুক্তরাষ্ট্রের আদালতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দিয়েছেন বলে দাবি করেছে এএফএ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের নথিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ, অর্থগুলো স্বল্প সময়ের জন্য বিভিন্ন অ্যাকাউন্টে রেখে পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এফবিআই তদন্ত শুরু করলেও আর্জেন্টিনা ফুটবল সংস্থা দাবি করছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

বিশ্বকাপের মঞ্চে ফাইনালে পরাজয়ের পর এবার মাঠের বাইরের এই আর্থিক বিতর্ক আর্জেন্টিনা ফুটবলকে নতুন চাপের মুখে ফেলেছে। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে অভিযোগগুলোর ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতি! বিতর্কে মেসির দেশ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬