ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন, থামবে কবে এই অমানবিকতা?

চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষাকালে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। চুলে হাত দিলেই কিংবা চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসছে—এমন অভিজ্ঞতা অনেকেরই। বাজারের নানা ধরনের শ্যাম্পু, কন্ডিশনার বা তেল ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকেই বিকল্প উপায় খুঁজছেন। সাম্প্রতিক সময়ে চুলের যত্নে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রোজমেরি হেয়ার স্প্রে। অনেকের দাবি, নিয়মিত ব্যবহারে এটি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রোজমেরি পাতায় থাকা কার্নোসিক অ্যাসিড মাথার ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের গোড়া আরও শক্তিশালী হয় এবং অতিরিক্ত চুল ঝরে পড়ার প্রবণতা কমতে পারে।

যা যা লাগবে

  • রোজমেরির ডাল ২ থেকে ৩টি
  • মেথি ১ চা চামচ
  • কালোজিরে ১ চা চামচ
  • পানি ৫০০ মিলিলিটার
  • অ্যালোভেরা জেল ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে মেথি ও কালোজিরে ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে ৫০০ মিলিলিটার পানি ফুটিয়ে চুলা বন্ধ করে তাতে রোজমেরির পাতা দিন। পাত্রটি ঢেকে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন।

এরপর ভেজানো মেথি ও কালোজিরে সেই পানিতে মিশিয়ে আবার ৩০ মিনিট ঢেকে রাখুন। নির্ধারিত সময় শেষে রোজমেরির পাতা, মেথি ও কালোজিরে ভালোভাবে চটকে নিন। এরপর এতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি কাচের বোতলে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখলে এই মিশ্রণ ৭ থেকে ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

ব্যবহারের নিয়ম

চুল শুকনো অবস্থায় দুই ভাগ করে মাথার ত্বকে স্প্রে করুন। এরপর হালকা হাতে প্রায় পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এটি শুকিয়ে গেলে আর ধোয়ার প্রয়োজন নেই। টানা ৬ থেকে ৮ সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে এর উপকারিতা পাওয়া যেতে পারে।

সতর্কতা: রোজমেরি হেয়ার স্প্রে চুলের যত্নে সহায়ক হতে পারে, তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। কারও ত্বকে অ্যালার্জি বা সংবেদনশীলতা থাকলে ব্যবহারের আগে অল্প অংশে পরীক্ষা করে নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬