ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন, থামবে কবে এই অমানবিকতা?

তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কি আবার লড়বেন ডোনাল্ড ট্রাম্প? শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের নৈশভোজে যোগ দিয়ে ট্রাম্প তাঁর তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার বিষয় উস্কে দেন। তবে মিনিটখানেক পরেই ‘রসিকতা’ বলে সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দেন ট্রাম্প।

হোয়াইট হাউসের নৈশভোজে গিয়ে প্রেসিডেন্ট পদে তাঁর দুই মেয়াদের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি মনে করেন, তাঁর দ্বিতীয় মেয়াদ সব দিক থেকেই ভাল। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘তৃতীয় বার আরও ভাল হবে।’’ তাঁর এই মন্তব্যের পর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, তবে কি এ বার আমেরিকার সংবিধান সংশোধন করতে চলেছে ট্রাম্প প্রশাসন?

আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টের কার্যকাল দু’টি মেয়াদে সীমাবদ্ধ রাখা হয়েছে। ১৯৫১ সালে সে দেশের আইনসভায় পাশ হওয়া ২২তম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে ওই শর্ত যুক্ত করা হয়েছিল। ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট চারটি মেয়াদে প্রেসিডেন্ট থাকার জেরেই হয়েছিল সংবিধান সংশোধনী। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। এর পরে ২০২০ সালে তিনি হেরে যান। তবে ২০২৪ সালের নভেম্বরে আবার ভোটে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন প্রবীণ এই রিপাবলিকান নেতা।

সংবিধান সংশোধন করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সত্যিই কি আবার লড়বেন ট্রাম্প? হোয়াইট হাউসের নৈশভোজেই সেই জল্পনার আপাতত অবসান ঘটান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘আমি তো শুধু মজা করছিলাম।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প

সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬