ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন, থামবে কবে এই অমানবিকতা? আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এবং কবে নির্বাচন হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ এ পর্যন্ত ২২ জন রাষ্ট্রপতি পেয়েছে, তবে তাদের সবাই ছিলেন পুরুষ। তাই এবার দেশের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলে বিভিন্ন নাম আলোচনায় থাকলেও মানবাধিকারকর্মী, সাবেক আমলা, সাবেক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দেশের স্বার্থ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং রাষ্ট্র পরিচালনায় যিনি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, প্রধানমন্ত্রী তাকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হবে, যিনি সমাজে গ্রহণযোগ্য, অভিজ্ঞ এবং সম্মানিত। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক, দলের নিবেদিতপ্রাণ নেতা কিংবা সর্বজনস্বীকৃত কোনো ব্যক্তিও হতে পারেন। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় একাধিক সূত্রের দাবি, আগামী সেপ্টেম্বরের শুরুতেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সংসদে আসতে পারে।

ফলে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটি ও মন্ত্রিসভার বৈঠকের দিকে এখন রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি

সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬