সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা থাকলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।




















